শীত-সুখের বিদায়! বৃহস্পতিবার থেকে চড়বে পারদ, ৩১ ডিগ্রির পথে কলকাতা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬; শীতের আমেজ ক্রমশ ফিকে হচ্ছে। কখনও হালকা শিরশিরানি, কখনও আবার গরমের ছোঁয়া—তাপমাত্রার এই নামা-ওঠার মাঝেই বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর।

পূর্বাভাস বলছে, আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে।

মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে এই স্বস্তি আর বেশিদিন নয়। সপ্তাহের শেষে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা

৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। সর্বনিম্ন তাপমাত্রাও বাড়বে দু’ থেকে তিন ডিগ্রি। অর্থাৎ, রাতের শীতও ক্রমশ উধাও হবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও তার সরাসরি প্রভাব বাংলায় পড়বে না।

আরও দু’দিন সকালে ও রাতে হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় তা কার্যত মিলিয়ে যাবে।

পশ্চিমের জেলাগুলিতে পারদ আরও চড়তে পারে। পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ছোঁয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন ১৭ থেকে ১৯ ডিগ্রির মধ্যে থাকবে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें