২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৩ ফেব্রুয়ারি, ২০২৬; একই সঙ্গে রাঁধা আর চুল বাঁধার প্রবাদ পুরনো। হাল আমলে যিনি অভিনয় করেন, তিনি পড়াশোনাও পারেন— নতুন প্রবাদের বুঝি জন্ম দিলেন দিতিপ্রিয়া রায়।

অভিনেত্রী সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন সদ্য।

দিতিপ্রিয়া অকপট, “অনেকে প্রতি মুহূর্তে অপমান করেছেন। তাঁদের সেই অপমান আমায় এগিয়ে দিয়েছে।”

খুব ছোট্ট বয়স থেকে দিতিপ্রিয়া অভিনয়ে। তাঁর প্রথম কাজ ধারাবাহিক ‘দুর্গা’। প্রথম কাজ থেকেই তিনি বাংলা বিনোদনদুনিয়ায় আলোচিত নাম। প্রথম কাজ থেকে তিনি সফল। দিন এগিয়েছে।

অভিনেত্রীর ঝুলিতে একে একে জড়ো হয়েছে ধারাবাহিক ‘অপরাজিত’, ‘তোমায় আমায় মিলে’, ‘মা’, ‘ব্যোমকেশ’ ও ‘বামাক্ষ্যাপা’র মতো ধারাবাহিক। ছোটপর্দায় প্রথম কেন্দ্রীয় চরিত্র রাজেন্দ্রপ্রসাদ দাসের ‘রাণী রাসমণি’।

বড়পর্দায় প্রথম কাজ সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘রাজকাহিনী’। পরে সেই তালিকায় জুড়েছে শৌভিক কুন্ডুর ‘আয় খুকু আয়’, হিন্দি ছবি ‘বব বিশ্বাস’ এবং আরও।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










