কলকাতায় ফের বৃষ্টি কবে? দক্ষিণের ৪ জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে উত্তরবঙ্গও

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬; বসন্তের শুরুতেই বদলাচ্ছে আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলতি সপ্তাহে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণের অন্তত ন’টি জেলায় বৃষ্টি হতে পারে, তার মধ্যে চার জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

তবে ভারী বৃষ্টি বা বড়সড় দুর্যোগের আশঙ্কা আপাতত নেই।মঙ্গলবার শহরে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়।

বাঁকুড়ায় সোমবারই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

সপ্তাহের বাকি দিনগুলোতে আবহাওয়া প্রধানত শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें