কোচবিহার থেকে দক্ষিণেশ্বর—আট মাস দন্ডী কেটে মায়ের ডাকে বিভাস চক্রবর্তীর পদযাত্রা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬; কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে শুরু করে দক্ষিণেশ্বর কালীবাড়ি পর্যন্ত প্রায় আট মাস ধরে দন্ডী কেটে অবশেষে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পৌঁছালেন বিভাস চক্রবর্তী।

পেশায় লোহার ব্যবসায়ী বিভাসবাবু মা, দাদা, বোন ও স্ত্রীকে নিয়ে সংসার সামলেও মনের অদম্য ইচ্ছায় এই কঠিন ব্রতযাত্রায় নেমেছেন। তাঁর কথায়, “মা ডেকেছেন, তাই মায়ের উদ্দেশ্যে পুজো দিতে এই পথ চলা।”

গত ১৯ জুলাই ২০২৫-এ যাত্রা শুরু হয় কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে।

শুরুর দিনেই জল্পেশ মন্দির-এ পুজো দিয়ে তিনি পথচলা আরম্ভ করেন। তারপর একের পর এক গ্রাম, শহর অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে এসেছেন দক্ষিণবঙ্গের দিকে।

বর্তমানে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে পথ ধরে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পৌঁছালেন।

এই দীর্ঘ আট মাসের যাত্রা শুরু করেছিলেন একাই। তবে পথচলায় অনেক মানুষ তাঁর পাশে দাঁড়িয়েছেন।

ইসলামপুর থেকে কেউ একজন তাঁকে একটি সাইকেল ভ্যান উপহার দেন, যা তাঁর যাত্রাপথকে কিছুটা সহজ করেছে। পথেই নিজে রান্না করে খাওয়া, প্রতিদিন নির্দিষ্ট নিয়মে দন্ডী কেটে অগ্রসর হওয়া—সব মিলিয়ে এক কঠোর সাধনার মধ্য দিয়েই এগিয়েছেন বিভাসবাবু।

উল্লেখযোগ্য বিষয়, এর আগে তিনি কখনও এমন দন্ডী কাটা যাত্রা করেননি। জীবনের প্রথম এই ব্রতযাত্রাই তাঁর কাছে এক অনন্য অভিজ্ঞতা। অদম্য মানসিক শক্তি, ভক্তি ও নিষ্ঠাই তাঁকে পৌঁছে দিয়েছে প্রায় গন্তব্যে। অপেক্ষার অবসান ঘটিয়ে মায়ের চরণে পুজো দিয়ে ব্রত সম্পূর্ণ করলেন।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें