প্রকাশ তারিখ: 28/02/2026 | Desk: 24ঘন্টালাইভ : আসন্ন ৩ মার্চ রাতের আকাশে বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটতে চলেছে। ব্লাড মুন বা রক্তচাঁদ দৃশ্যমান হবে।

ব্লাড মুন মূলত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় দেখা যায়, যখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এবং সূর্যের আলো বায়ুমণ্ডল দিয়ে প্রতিফলিত হয়ে লালচে আভা তৈরি করে। এই দৃশ্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, ব্লাড মুন একটি প্রাকৃতিক ঘটনা হলেও এর সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্যও রয়েছে। অনেক সংস্কৃতিতে এটিকে শুভ বা অশুভ প্রতীক হিসেবে দেখা হয়।

৩ মার্চের ব্লাড মুন আকাশপ্রেমী ও জ্যোতির্বিজ্ঞানীদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা হতে চলেছে।










