২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ; তিনি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অন্যতম নির্বাচিত কর্মাধ্যক্ষ, এক যুগেরও বেশি সময় ধরে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বে, তারও আগে প্রায় তিন দশক ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন শিল্পাঞ্চলের অন্যতম ব্যবসা ক্ষেত্র রূপনারায়ণপুর ব্যবসায়ী সমিতির।

অথচ তারই নাম চূড়ান্ত ভোটার তালিকায় ঠাঁই পেল না। মহম্মদ আরমানের নাম আজ ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকায় আন্ডার এ্যডজুডিকেশনের ফাঁসে।

এই ঘটনাকে মোঃ আরমান পাগলামি ছাড়া আর কোন কিছু বলতে পারছেন না।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










