২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৮ মার্চ, ২০২৬; দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন হার্দিক পাণ্ডিয়া। বিশ্বজয়ের মঞ্চে দাঁড়িয়ে আরও বড় শপথ নিলেন ভারতের তারকা অলরাউন্ডার।

আরও দশ বছর তিনি ক্রিকেট খেলবেন। আর এই দশ বছরে আরও দশটা খেতাব তিনি জিততে চান।

এর মধ্যে রয়েছে আইসিসি টুর্নামেন্ট, রয়েছে আইপিএল। হার্দিক পাণ্ডিয়া বলছেন, ”আমি এখন সিনিয়র ক্রিকেটার হয়ে গিয়েছি, এটা শুনতেও বেশ ভাল লাগছে।

আরও দশ বছর আমার মধ্যে ক্রিকেট রয়েছে। এখনও পর্যন্ত আমি আমার কেরিয়ারের অর্ধেক ক্রিকেট খেলেছি। আরও অর্ধ বাকি আছে। আরও দশটা ট্রফি আমি জিততে চাই।

তার মধ্যে রয়েছে আইসিসি ট্রফি ও আইপিএল। আইসিসি ট্রফি সব থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে।”

হার্দিক ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলছেন, ”আমি যাই খেলি, সেটাই জিততে চাই। পরবর্তী দশ বছরে আরও পাঁচ-ছ’টা ট্রফি তো জিতবই। হেরে যাওয়া আমার মানসিকতায় নেই।”
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










