২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৯ মার্চ, ২০২৬ ; অভিনেত্রী মৌনী রায় কোচবিহারের এক সাধারণ বাঙালি পরিবার থেকে উঠে এসে আজ টলিউড ও বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন।

কঠোর পরিশ্রম, প্রতিভা এবং আত্মবিশ্বাসের জোরে ছোট শহর থেকে মুম্বইয়ের গ্ল্যামার জগতে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন তিনি।

১৯৮৫ সালের ২৮ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের কোচবিহারে জন্মগ্রহণ করেন মৌনী রায়। সাংস্কৃতিক আবহেই তাঁর বেড়ে ওঠা। তাঁর পিতামহ শেখর চন্দ্র রায় ছিলেন সুপরিচিত জাতীয় থিয়েটার শিল্পী।

মা মুক্তি রায়ও থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। তবে তাঁর বাবা অনিল রায় কোচবিহার জেলা পরিষদের অফিসে সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি আগ্রহ ছিল মৌনীর।

তিনি একজন প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পীও। পড়াশোনার জন্য তিনি দিল্লিতে চলে যান এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন।

তবে অভিনয়ের প্রতি প্রবল টানই শেষ পর্যন্ত তাঁকে টেনে নিয়ে যায় মুম্বইয়ে। মাস্টার্স পড়ার সময়ই তিনি অভিনয়ের সুযোগ পান এবং সেই সুযোগই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










