২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৫ মার্চ, ২০২৬; গত ৮ মার্চ ২০২৬ এ দাপুটে মেজাজে ভারত জিতে নেয় টি২০ বিশ্বকাপ। গোটা দেশ জুড়ে উদযাপন হয়। তার রেশ এখনও জারি রয়েছে।

এদিকে, দলের জয়ের পরই সুখবর সূর্যকুমার যাদবের পরিবারে! এবার অপেক্ষা যদাব পরিবারের জুনিয়রের জন্য!

সূর্যকুমার ও তাঁর স্ত্রী দেবীশা এবার ‘অন্য’ এক ইনিংসের অপেক্ষায়। এবার তাঁরা অভিভাবকের ভূমিকায় আসতে চলেছেন!

খবর, বাবা হতে চলেছেন সূর্য! ভারতের টি ২০ বিশ্বকাপ টিমের ক্যাপ্টেন সূর্যের হাত ধরে ভারত সদ্য জিতেছে বিশ্বকাপ।

তার এক সপ্তাহের মধ্যেই সূর্যের স্ত্রী দেবীশার স্বাদ ভক্ষণ অনুষ্ঠান হয়ে গেল। সেই অনুষ্ঠানের ভিডিয়োও ভাইরাল হয়েছে। এযাবৎকালে ভারতের বহু ম্যাচেই দেবীশাকেও দেখা যায় গ্যালারিতে।

ফাইনাল ম্যাচের দিনও গ্যালারিতে ছিলেন দেবীশা। এরপর সদ্য দেবীশা শেট্টির স্বাদের ভিডিয়ো ভাইরাল হয়।

দেখা যায়, তাক লাগানো শাড়িতে সেজে সূর্যের হাত ধরে হল-এ প্রবেশ করছেন তিনি। হাসি মুখ যেমন দেবীশার ছিল, তেমনই সূর্যও হাসি ধরে রাখতে পারেননি।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










