রাতের কলকাতায় কালবৈশাখী, তুমুল ঝড়বৃষ্টি, মুহুর্মুহু বাজ!

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৬ মার্চ, ২০২৬; তুমুল ঝড়বৃষ্টি রাতের শহর কলকাতায়। সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত। একাধিক জায়গায় গাছ পড়ার খবরও পাওয়া গিয়েছে।

প্রবল বর্ষণে কার্যত ব্যাহত পরিবহণ পরিষেবা। পিকনিক গার্ডেন-সহ আরও কিছু এলাকায় শিলাবৃষ্টি হচ্ছে বলেও খবর।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে একটি বড় গাছ পড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল।

কেবল কলকাতা নয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী হওয়ার ইঙ্গিতও জারি করা হয়। রাত আটটার পর থেকেই কলকাতার আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়।

কিছু সময়ের মধ্যেই শুরু হয় দমকা হাওয়া। পরক্ষণেই নামে বৃষ্টি। কিছু সময় পর থেকেই বৃষ্টির বেগ বাড়তে থাকে।

মুষলধারায় বৃষ্টি শুরু হয় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায়। কেবল বৃষ্টিই নয় ঝোড়ো হাওয়ার সঙ্গে মুহুর্মুহু পড়তে থাকে বাজ।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें