স্কুটি থামিয়ে মহিলাকে রাস্তা বাতলে দিলেন অরিজিৎ সিং, জিতলেন মন

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৬ মার্চ, ২০২৬ ; কদিন আগেই প্লেব্যাক থেকে অবসর ঘোষণা করেছেন অরিজিৎ সিং। একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতটি ফিল্মফেয়ার পুরস্কার-সহ একাধিক অ্যাওয়ার্ড তাঁর ঝুলিতে।

হিন্দি এবং বাংলা ছাড়াও বেশ কয়েকটি ভারতীয় ভাষায় গান রেকর্ড করেছেন। সিনেমার জন্য গান হোক বা কোনো অনুষ্ঠান, মোটা পারিশ্রমিক পান অরিজিৎ।

যদিও সেটা তাঁর লাইফস্টাইল দেখে বোঝা বেশ মুশকিল। একটি ভিডিয়ো আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

যেখানে দেখা গেল জিয়াগঞ্জের রাস্তায় নিজের স্কুটার চেপে বেরিয়ে পড়েছেন। আর সেখানকার মানুষের আদরের এই পাত্র এক বয়ষ্ক মহিলাকে পথ নির্দেশও বুঝিয়ে দিচ্ছেন বেশ সুন্দর করে।

আর গায়কের এই সারল্যই জিতে নিল মানুষের মন। একজন কমেন্টে লেখেন, ‘মাটির মানুষ’।

আরেকটি কমেন্টে লেখা হয়, ‘দেবতুল্য মানুষ’। অন্যজন লেখেন, ‘অরিজিৎ সিং রেসপেক্ট বটন’।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें