সিইও দপ্তরের সামনে সকাল থেকেই ধরনা তৃণমূলের, বিপরীতে মোতায়েন বাহিনী! ফর্ম ৬ নিয়ে বাড়ছে উত্তাপ

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা / ৩১ মার্চ, ২০২৬ ; ফর্ম ৬ নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি! মঙ্গলবারের পর আজ, বুধবারও সকাল থেকে চাপা উত্তেজনা সিইও দপ্তরের সামনে।

এদিন সকাল থেকে ধরনা, অবস্থান তৃণমূলের! এদিকে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীও মজুত রয়েছে।

গতকাল মধ্যরাতেও তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা সিইও দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ, ধরনা দেখিয়েছিলেন বলে অভিযোগ।

সেই ঘটনা নিয়ে কমিশনের তরফেও কড়া বার্তা দেওয়া হয়েছে। ‘এই ধরনের অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না’, সেই কথা কমিশনের তরফে বলা হয়েছে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें