২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা / ৩ এপ্রিল, ২০২৬ ; মহারাষ্ট্রের নাসিকে মর্মান্তিক দুর্ঘটনা। কুয়োয় গাড়ি পড়ে মৃত ৬ শিশু -সহ ৯। তারা প্রত্যেকেই একই পরিবারের সদস্য।

দুর্ঘটনার বীভৎসতায় শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে, প্রত্যেকই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

মৃতদের নাম, সুনীল দত্তু দরগুড়ে (৩২), রেশমা সুনীল দরগুড়ে (২৭), শা অনিল দরগুড়ে (৩২) খুশি অনিল দরগুড়ে (১৪),মাধুরী অনিল দরগুড়ে (১৩), শ্রেয়াস অনিল দরগুড়ে (১১), শ্রাবণী অনিল দরগুড়ে (১১) ও সমৃদ্ধি রাজেন্দ্র দরগুড়ে (৭)।

মৃতরা প্রত্যেকেই নাসিক থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে দিন্দোরির ইন্দোর গ্রামের বাসিন্দা।

শুক্রবার রাতে গাড়ি করে বাড়ি ফিরছিল পরিবারটি। রাত প্রায় ১০টা নাগাদ শিবাজী নগরে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এলাকার একটি কুয়োয় পড়ে যায় গাড়িটি।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










