২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৬ এপ্রিল, ২০২৬ ; IPL খেলতে গিয়ে কেরিয়ারটাই শেষ হয়ে গিয়েছে! বিস্ফোরক অভিযোগ করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার।

তাঁর দাবি, বোর্ডের নির্দেশের থেকেও বেশি দিন তিনি আইপিএল খেলতে চেয়েছিলেন। তার জেরে বোর্ডের রোষানলে পড়েন।

প্রবল বিতর্ক এবং বোর্ডের চাপে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার মাঝপথেই শেষ হয়ে যায়। আইপিএল চলাকালীন ইংরেজ প্রাক্তনীর এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে হইচই।

বক্তার নাম কেভিন পিটারসেন। তাঁকে ইংল্যান্ড ক্রিকেটের কিংবদন্তি বলা যাবে কিনা, সেই নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে মতপার্থক্য রয়েছে।

কিন্তু পিটারসেনের কথায়, তিনি যদি আইপিএলকে বেশি গুরুত্ব না দিতেন তাহলে হয়তো এই মতপার্থক্যের জায়গাটাই তৈরি হত না।

একটি পডকাস্টে পিটারসেন বলেন, “আমার কেরিয়ারে ১০৪ টেস্ট ম্যাচ খেলেছি। কিন্তু আমার অন্তত ১৫০ থেকে ১৬০টা টেস্ট খেলার কথা ছিল।

অন্তত ১৩ হাজার রান করতে পারতাম। মাত্র ৩৩ বছর বয়সে ইংল্যান্ডের জার্সিতে আমার কেরিয়ার শেষ হয়ে গেল।”
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










