প্রথম দফার ভোটের আগেই বঙ্গ সফরে জ্ঞানেশ ভারতী, খতিয়ে দেখবেন ভোট প্রস্তুতিও

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১২ এপ্রিল, ২০২৬ ; রাজ্যে প্রথম দফার নির্বাচনের বাকি আর মাত্র ১১ দিন! ভোট রয়েছে আগামী ২৩ এপ্রিল। এরমধ্যেই এসআইআর-সহ একাধিক ইস্যুতে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন।

এই পরিস্থিতিতে আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ কমিশনের আধিকারিকরা।

ঘরে বসে নয়, সরাসরি মাঠে নেমে ভোটের প্রস্তুতি তাঁরা খতিয়ে দেখবেন বলে খবর। সেই মতো রাজ্যে পা রেখেই প্রথমে দুর্গাপুরে পৌঁছবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ কমিশনের আধিকারিকরা।

জানা যাচ্ছে, উত্তরবঙ্গেও কমিশনের একটি টিমের যেতে পারে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें