Anubrata Mondal : ‘বাঁদরামি করলে সাঁজোয়া গাড়ি খেয়ে নেব’, ফের স্বমহিমায় অনুব্রত মন্ডল

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৭ এপ্রিল, ২০২৬ ; একসময় ভোটের মুখে ‘গুড়-বাতাসা’র দাওয়াই দিতেন তিনি। এরপর গরুপাচার মামলায় জেলযাত্রা। মুক্তি পেয়ে নিজের গড়ে ফিরেছেন ঠিকই।

তবে যেন কিছুটা স্তিমিতই ছিলেন তিনি। ছাব্বিশের ভোটের মুখে ফের স্বমেজাজে ‘কেষ্ট’।


অনুব্রত বলেন, “বাংলা রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। এখানে সাঁজোয়া গাড়ি আসুক বা যা-ই আসুক, বেশি বাঁদরামি করলে সাঁজোয়া গাড়ি খেয়ে নেব। রয়্যাল বেঙ্গল টাইগার তো বাংলাতেই থাকে। এখান থেকে সবাই নিয়ে যায়।

আমাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলতেই পারেন।”
শুক্রবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরীর সমর্থনে প্রচার করেন অনুব্রত মণ্ডল।

কাশেনগর ফুটবল মাঠে সভা করেন। বলেন, “বাংলা রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। এখানে সাঁজোয়া গাড়ি আসুক বা যা-ই আসুক, বেশি বাঁদরামি করলে সাঁজোয়া গাড়ি খেয়ে নেব।” তাঁর আরও হুঙ্কার, “রয়্যাল বেঙ্গল টাইগার তো বাংলাতেই থাকে।

এখান থেকে সবাই নিয়ে যায়। আমাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলতেই পারেন।”

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें