২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২ মে, ২০২৬; ভোটপরীক্ষা শেষে এবার মার্কশিটের পালা। আর মাত্র আটচল্লিশ ঘণ্টা বাদেই ‘বাংলার মসনদে’র ভবিষ্যৎ নির্ধারণ হবে।

এইমুহূর্তে গোটা দেশ যে বঙ্গভোটের রেজাল্টের দিতে তাকিয়ে, তা বললেও অত্যুক্তি হয় না! এমন আবহে সোশাল পাড়ায় দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে ‘ইন্ডাস্ট্রি’র ইঙ্গিতপূর্ণ পোস্ট।

যেখানে উল্লেখ, ‘অনেকদিন পর শহরে অপেক্ষা করতে ভালো লাগছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এহেন ইঙ্গিতবাহী পোস্ট ভাইরাল হতেই কৌতূহলের পারদ তুঙ্গে!

নেটভুবনের একাংশ প্রশ্ন ছুড়েছেন, ‘কীসের অপেক্ষায় রয়েছেন বুম্বাদা?’

নির্বাচনী ফলপ্রকাশের আবহে বর্তমানে বঙ্গবাসীদের ‘অ্যাড্রিনালিন রাশ’ যে তুঙ্গে, সেকথা বলাই বাহুল্য।

এমন আবহে প্রসেনজিতের এহেন পোস্টে একাংশের অনুমান, তিনিও সম্ভবত ভোটের রেজাল্টের জন্যেই অপেক্ষমান! আদৌ কি তাই? নাকি ‘ইন্ডাস্ট্রি’র এহেন ইঙ্গিতপূর্ণ পোস্টের নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? কৌতূহলের অন্ত নেই।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।









