২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৭শে মে, ২০২৬ ; এবার ভবানীপুর থানায় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা হলো FIR, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে থানায় FIR করলেন অর্ণবকান্তি দাস নামক জনৈক এক ব্যক্তি।

তৃণমূল সাংসদের বিরুদ্ধে ক্ষমতায় অপব্যবহারের অভিযোগ। এর আগেও উস্কানিমূলক বক্তব্য রাখার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। অর্ণবকান্তি দাস ভবানীপুরের বাসিন্দা।

তাঁর অভিযোগ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে এই ধরনের কাজ করেছেন অভিষেক। সমাজ-মাধ্যমে তিনি ঘৃণা ছড়িয়েছেন।

একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় এই ধরনের মন্তব্য় করেছেন তার একটি প্রতিলিপিও অর্ণবাবু দিয়েছেন।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










