বাবা ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার, ছেলে খেলবেন আলজিরিয়ার হয়ে! বলুন তো তিনি কে?

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১ জুন, ২০২৬ ; হাতে আর একেবারে বেশি সময় বাকি নেই। আগামী ১২ জুন (ভারতীয় সময় অনুসারে) থেকে শুরু হতে চলেছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রায় প্রত্যেকটা দলই নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে।

সেই তালিকায় নাম রয়েছে আলজিরিয়ারও। আসন্ন বিশ্বকাপের জন্য আলজিরিয়ার বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই হয়েছে লুকা জিদানের। আপনারা যেটা ভাবছেন, সেটাই ঠিক। ইনি হলেন ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার জ়িনেদিন জ়িদানের সুযোগ্য পুত্র।

জ়িনেদিন জ়িদানের পরিচয় ফুটবল সমর্থকদের আর আলাদা করে দেওয়ার দরকার পড়ে না।

২০০৬ ফিফা বিশ্বকাপে মার্কো মাতেরাজ্জ়িকে দেওয়া তাঁর ঢুঁসো আজও বহুল চর্চিত বিষয়। এই আচরণের কারণে জ়িদানকে লাল কার্ড দেখানো হলেও, গোটা টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্য়ান্সের কারণে ফিফা গোল্ডেন বল দেওয়া হয়েছিল।

যাইহোক, ২০২৬ বিশ্বকাপ এবং আলজিরিয়া ফুটবল স্কোয়াডের কথায় আসা যাক। এবারের বিশ্বকাপে আলজিরিয়াকে নেতৃত্ব দেবেন ম্যান সিটি এবং লেস্টারের প্রাক্তন ফুটবলার রিয়াদ মাহরেজ।

কিন্তু, ফ্রান্স ছেড়ে কেন আচমকা আলজিরিয়ার হয়ে ফুটবল খেলার সিদ্ধান্ত নিলেন লুকা?

ফ্রান্সের এক সংবাদমাধ্যমে লুকা জানিয়েছিলেন, ‘আমি যখনই আলজেরিয়ার ব্যাপারে চিন্তা করি, তখনই ঠাকুরদার কথা মনে পড়ে। ছোটবেলা থেকে আমরা আলজেরিয়ান সংস্কৃতিতে বড় হয়ে উঠেছি। আমাদের পরিবারে আলজেরিয়ান সংস্কৃতির প্রভাব যথেষ্ট বেশি ছিল।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें