মধুচন্দ্রিমাতেও মার, বারান্দা থেকে ফেলে দেওয়ার চেষ্টা! স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক দেবলীনা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৯ জুন, ২০২৬ ; দাম্পত্য অশান্তির জেরে আলাদা থাকছিলেন তাঁরা। এবার পাকাপাকিভাবে আইনি বিচ্ছেদের পথে হাঁটছেন গায়িকা দেবলীনা নন্দী।

দুই আইনজীবীকে সঙ্গে নিয়ে বারুইপুর আদালতের দ্বারস্থ হন তিনি। তারপর সাংবাদিক বৈঠকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দায়ের করেন।

দেবলীনার আইনজীবী জানান, গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দীর সঙ্গে বিমানচালক প্রবাহ নন্দী সাতপাকে বাঁধা পড়েন। অভিযোগ, বিয়ের পর থেকেই দেবলীনার উপর তাঁর স্বামী অত্য়াচার করতেন।

আইনজীবীদের দাবি, প্রবাহ মদ্যপান এবং মাদকে বুঁদ হয়ে থাকত। বিমান চালানোর আগের দিন সকাল থেকেই মদ্যপান করা শুরু করে দিত।

২০২৫ সালের এপ্রিলে, থাইল্যান্ডে মধুচন্দ্রিমায় গিয়েও দেবলীনাকে মারধর করা হয় বলেও অভিযোগ। এছাড়া প্রায় নিত্যদিন তাঁর হাত মুচড়ে দেওয়া, কনুই দিয়ে ঠেলে দেওয়ার মতো অত্যাচার লেগেই থাকত। নিউটাউনের ফ্ল্যাটের ছ’তলা থেকে তাঁকে ধাক্কা মেরে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ।

প্রায়শয়ই দেবলীনার গায়ে কালশিটের দাগ দেখা যেত। সে কারণে লোকসমক্ষে যেতে হলে মেকআপ দিয়ে সেই দাগ ঢাকা দিতে হত বলেই দাবি তাঁদের।

সে সংক্রান্ত অডিও এবং ভিডিও ক্লিপ প্রমাণ হিসাবে আদালতে দাখিল করা হবে বলেও জানান আইনজীবীরা।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें