২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২২শে জুন, ২০২৬ ; সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রীর বাড়ি থেকে কেজি কেজি সোনা উদ্ধার করল পুলিশ।

সোমবার রাতে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ককে নদিয়ার করিমপুরে নিয়ে গিয়েছিল বিধাননগর উত্তর থানার পুলিশ।

সেখানকার কিশোরপুর এলাকায় তৃণমূল নেত্রী তথা নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশি অভিযানে ছিল করিমপুর থানার পুলিশও।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।









