বিধানসভা গ্রন্থাগারের রবীন্দ্রনাথের ১৯টি বই দ্রুত ফেরত না দিলে ব্যবস্থা, মমতাকে হুঁশিয়ারি মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৫শে আগস্ট ; ২০২৬ ; রবীন্দ্র রচনাবলীর ১৮টি খণ্ড এবং অপরটি সঞ্চয়িতা। বিধানসভার গ্রন্থাগারের রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯টি বই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জিম্মায় রয়েছে।

সময় পেরিয়ে যাওয়ার পরেও এখনও ওই বই তিনই ফেরত দেননি বলে অভিযোগ। দ্রুত বই ফেরত না দিলে এবার মমতার বিরুদ্ধে ব্যবস্থা দেওয়া হবে।

এমনই কড়া বার্তা দিলেন রাজ্যের গ্রন্থাগার বিষয়ক মন্ত্রী গৌরীশংকর ঘোষ।

মঙ্গলবার সিউড়িতে বিবেকানন্দ গ্রন্থাগারের ১২৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

সেখানেই ওই বিতর্কিত বিষয়ে বার্তা দিলেন মন্ত্রী।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें