প্রকাশের তারিখ: ২৯ জুলাই ২০২৫ / ডেস্ক: 24GHONTALIVE : Google Workspace-এর অত্যাধুনিক AI সহকারী Gemini এখন নতুন এক ফাঁদে! সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, খুবই সূক্ষ্মভাবে HTML ও CSS কোড ব্যবহার করে হ্যাকাররা এমন এক prompt injection তৈরি করেছে, যা Gemini-কে একটি সাধারণ ইমেলকে বিপজ্জনক ফিশিং মেসেজ হিসেবে সারাংশ দিতে বাধ্য করে।

ঘটনাটি এমন যে, এক হ্যাকার ইমেলের নিচে সাদা রঙের ফন্টে লিখে দিয়েছেন—“Your Gmail password has been compromised, call this number immediately”—যা মানুষের চোখে পড়ার উপায় নেই, কিন্তু Gemini সেই অংশটুকু পড়ছে এবং ব্যবহারকারী যখন “Summarize this email” ক্লিক করেন, তখন তারা এই ভুয়ো ‘সতর্কতা’ দেখতে পান। অথচ পুরো ইমেলেই কোনও লিঙ্ক বা ম্যালওয়্যার ছিল না।

Marco Figueroa নামক একজন সাইবার সিকিউরিটি গবেষক এই ঘটনাটি প্রকাশ্যে আনেন এবং Google স্বীকারও করে—Gemini-এর AI এখনো এই ধরনের Prompt Injection থেকে পুরোপুরি সুরক্ষিত নয়। তবে সংস্থা জানায়, তারা ইতিমধ্যেই সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

টেক বিশেষজ্ঞদের কড়া পরামর্শ—কোনও AI Summary নয়, নিজেই ইমেলটি ভালো করে যাচাই করুন, কারণ হ্যাকাররা এখন AI-কে ব্যবহার করেই আপনাকে ফাঁদে ফেলতে পারে।










