দ্বিতীয় দফা ভোটের আগে ফের অ্যাকশনে ইডি, রাজ্যের ৯ জায়গায় হানা, নজরে চাল ব্যবসায়ীরা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৮ এপ্রিল, ২০২৬; প্রথম দফার ভোট মিটতে না মিটতেই ফের অ্যাকশন মুডে ইডি। কলকাতা, হাবরা, বর্ধমানের মোট ৯ জায়গায় ইডির তল্লাশি।

সাত সকালে উত্তর ২৪ পরগনার হাবড়ার ছেড়ে যান ইডির তদন্তকারীরা। একযোগে হাবড়ার ৩ চাল ব্যবসায়ীর বাড়ি ও চালকলে হানা। সূত্রের খবর, আর্থিক তছরুপ মামলায় ইডির স্ক্যানারে চাল ব্যবসায়ীরা।

জানা যায়, শনিবার সকালে হাবরার ৪ জায়গায় ইডি তল্লাশি চলছে। দক্ষিণ হাবরার সুভাষ রোড এলাকায় সাগর সাহার বাড়ি ও গোডাউনে হানা দেয় তদন্তকারী আধিকারিকরা। পার্থ সাহা, রাজীব সাহা, সমীর চন্দ্র নামে ৩ জনের দোকানে হানা দেয় ইডি।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें