‘আমার পাড়া আমার সমাধান’ কর্মসূচির পর গোলঘর স্টেট জেনারেল হাসপাতালে পর্যবেক্ষণে গেলেন ভাটপাড়া পৌরসভার CIC নুরে জামাল

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ ভাটপাড়া/এমডি হোসেন/ ১৩ই আগস্ট, ২০২৫ ; রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় সমগ্র রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে শুরু হয়েছে “আমার পাড়া আমার সমাধান” কর্মসূচি।

তেমনি গতকাল মঙ্গলবার ভাটপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডেও আয়োজিত হতে দেখা গেল এই কর্মসূচি। এখানে উপস্থিত হয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল সাধারণ নাগরিকদের সমস্যাগুলি শুনে তার সমাধান করার জন্য সচেষ্ট হন ভাটপাড়া পৌরসভার স্বাস্থ্য বিভাগের CIC নুরে জামাল।

এরপর, তিনি গোলঘর স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে সেখানকার চিকিৎসা ব্যবস্থার বিষয়ে পর্যবেক্ষণ করেন এবং রোগীদের ঠিকমতো যত্ন নেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें