২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৩ই আগস্ট, ২০২৫ ; এবার দুই জলি মুখোমুখি! ‘জলি এলএলবি’ ও ‘জলি এলএলবি ২’-এর পর বড় পর্দায় আসছে ফ্র্যাঞ্চাইজির সেই বহু প্রতীক্ষিত তৃতীয় সিজিন। ‘জলি এলএলবি ৩’।

একদিকে আরশাদ ওয়ার্সি অন্যদিকে অক্ষয় কুমার, আর মাঝখানে এক জমজমাট কোর্টরুম যুদ্ধ।

গত ১১ই আগস্ট, সোমবার মুক্তি পেল জলি এলএলবি ৩’ এর ফার্স্ট লুক। আর সেখানে দেখা গেল অক্ষয় কুমার আর আর্শাদ ওয়ার্শিকে।

দেখা যাচ্ছে, একটা দরজা দিয়ে ঠেলে বেরনোর চেষ্টা করছেন তাঁরা। আর সেই ছবি দেখে মনে করা হচ্ছে, এবার একেবারে মুখোমুখি সংঘর্ষ অক্ষয় কুমার আর আর্শাদ ওয়ার্শিকে।
কিন্ত, আসল ‘জলি’-কে, সেই নিয়েই এবার সমস্যা শুরু হবে বড়পর্দায় ।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










