২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা / ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ ; ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চর্চা অব্যাহত। অনেকেই এই ম্যাচের পক্ষে নন।

এর মধ্যে বেশ কিছু প্রাক্তন ক্রিকেটারও রয়েছেন। তবে সরকারি নীতি মেনে বিসিসিআই জানিয়ে দিয়েছে, রবিবার দেখা যাবে দুই প্রতিদ্বন্দ্বী দেশের দ্বৈরথ।

এই পরিস্থিতিতে মুখ খুললেন পহেলগাঁও জঙ্গিহানায় মৃত শুভম দ্বিবেদীর বাবা সঞ্জয় দ্বিবেদী।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন তিনি।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










