২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৩ সেপ্টেম্বর, ২০২৫; শীত পড়লে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়া অনেকেরই সাধারণ সমস্যা। চুলকানি, ত্বক ফেটে যাওয়ায় সকলেই ভোগেন।

চিকিৎসকদের দাবি, ঠান্ডা বাতাসের পাশাপাশি শরীরে নির্দিষ্ট ভিটামিনের ঘাটতিও এই সমস্যাকে তীব্র করে।

বিশেষ করে ভিটামিন এ, ডি ও সি–এর অভাব ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট করে এবং সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

ভিটামিন এ ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে। এর ঘাটতিতে মৃত ত্বক জমে প্রদাহ ও একজিমা দেখা দিতে পারে। গাজর, পালং শাক, মিষ্টি আলু, কুমড়ড়ো, ডিম ও মাছ ভিটামিন এ–র ভালো উৎস।

ভিটামিন ডি মূলত সূর্যালোক থেকে পাওয়া যায়—এটি ত্বকের প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে এবং অতিরিক্ত শুষ্কতার বিরুদ্ধে কাজ করে। অন্যদিকে ভিটামিন সি কোলাজেন তৈরিতে সহায়ক।

ত্বকে জলের অভাব হলে ত্বক আর্দ্রতা ধরে রাখতে পারে না, ফলে দ্রুত শুকিয়ে যায়।

বিশেষজ্ঞদের পরামর্শ, শীতকালে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করলেও খাদ্যাভ্যাসে যত্ন না নিলে ত্বকের সমস্যা পুরোপুরি কমে না।

তাই খাবারে রঙিন শাকসবজি, ডিম, মাছ, ফল, বাদাম ও দুগ্ধজাত খাবার রাখা জরুরি।

প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ভিটামিন সাপ্লিমেন্ট ইনটেক করলেও ত্বক দ্রুত তার স্বাভাবিক আর্দ্রতা ও উজ্জ্বলতা ফিরে পায়।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










