বন্ধ হয়ে যাবে রাজরাজেশ্বরী রাণী ভবানী? শেষ পর্যন্ত মুখ খুললেন নায়িকা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২২ নভেম্বর, ২০২৫ ; বন্ধ হয়ে যেতে পারে ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’, এমন জোর গুঞ্জনে উত্তাল টেলিপাড়া।

সম্প্রচারের সময় পরিবর্তনের পর থেকেই এই জল্পনা বাড়তে থাকে।

তবে বৃহস্পতিবার গুজবে মুখ খুললেন ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী রাজনন্দিনী পাল।

তিনি জানান, ধারাবাহিক বন্ধের খবর পুরোপুরি ভিত্তিহীন এবং চ্যানেলের সঙ্গে তাঁর নিয়মিত কথাবার্তা হয়।

অভিনেত্রী জানান, প্রতি বৃহস্পতিবার টিআরপি তালিকা প্রকাশের পর চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি।

তাঁর দাবি, ধারাবাহিক বর্তমানে টিআরপি-তে ভাল জায়গাতেই রয়েছে। তাই হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কোনও প্রশ্ন নেই। স্লট পরিবর্তন হলেও সিরিয়াল আরও ভালো ফল করবে বলেই আশাবাদী তিনি।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें