২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২২ নভেম্বর, ২০২৫ ; রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে হালকা শীতের অনুভূতি মিলছিল, তা খুব তাড়াতাড়ি আর ফিরছে না।

আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহের আগে শীত জোরালো হওয়ার সম্ভাবনা নেই। আপাতত রবিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে প্রায় গোটা দক্ষিণবঙ্গে।

সোমবার থেকেই বাতাসে বাড়তে থাকবে জলীয় বাষ্প এবং এর জেরেই ডিসেম্বরের আগে ফের গরমের ভাব অনুভূত হতে পারে। কলকাতার তাপমাত্রাও ইতিমধ্যেই ৩০ ডিগ্রি ছাড়িয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে উপকূলবর্তী ও লাগোয়া জেলাগুলিতে অকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নভেম্বরের ২৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত বৃষ্টি চলতে পারে। এতে রোদে শুকোতে রাখা শস্য ও ফসল ক্ষতির মুখে পড়তে পারে। তাই কৃষকদের আগাম শস্য তুলে নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

বৃষ্টির পাশাপাশি কুয়াশাও বেশ কিছু জেলায় আরও বৃদ্ধি পাবে বলে সতর্ক করা হয়েছে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










