২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৩ জানুয়ারি, ২০২৫ ; কলকাতায় গত দু’দিন ধরে শীতের দাপট কিছুটা কমলেও রাজ্যের বাকি অংশে কনকনে ঠান্ডা অব্যাহত। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও শীতের ভাটা পড়েনি।

একই ছবি উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে সংক্রান্তির পরেও এবং মাঘের শুরুতেও রাজ্যে জাঁকিয়ে শীত থাকবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গোটা দক্ষিণবঙ্গেই আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকতে পারে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে ঠান্ডা ছিল বাঁকুড়া। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে।

উত্তরবঙ্গে কোচবিহারে তাপমাত্রা ছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










