২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১ মে, ২০২৬; মে মাসে এত দুর্যোগ আগে কখনও দেখেছেন? অনেকেই বলছেন না। মে মাস মানেই ভ্যাপসা গরম, তাপপ্রবাহ, লু বইবে।

কিন্তু এই বছর যেন উলটপুরাণ। মাসের শুরু থেকে মুষলধারে বৃষ্টি, কালবৈশাখীর দাপট চলছে কলকাতা সহ বাংলাজুড়ে। এদিকে আজ শনিবারও কিন্তু দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

বাংলাজুড়ে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। জেলায় জেলায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।

শনিবার ভোর থেকেই বাংলার আকাশের মুখ ভার। সেইসঙ্গে শীত শীত ভাব রয়েছে। গরম যেন কর্পূরের মতো উবে গিয়েছে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।









