‘শেয়ারে ধস ঠেকাতেই এক্সিট পোল’, বিজেপিকে কড়া আক্রমণ মমতা ব্যানার্জির

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৩০ মার্চ, ২০২৬ ; এক্সিট পোল নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এক্সিট পোলে নিজেদের জয় দেখাতে সংবাদ মাধ্যমকে বাধ্য করেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা।

সত্যি দেখালে শেয়ার বাজারে ধস নামবে বলেই এমনটা করা হয়েছে। ফলে যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ ভুল।

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলই আবার ক্ষমতায় আসছে।” তাঁর কথায়, “কাল বেলা ১টা ৮ মিনিট নাগাদ আমি খবরটা পাই। বিজেপি অফিস থেকে ফোর্সফুলি বলে দেওয়া হয়েছে এটা তোমাদের করতেই হবে।

সত্যিটা দেখানো যাবে না। কারণ হল, আমরা ২২৬ ক্রস তো করবই, ২৩০-ও পেয়ে যেতে পারি।”

মমতা আরও বলেন, “এই একই জিনিস ২০১৬ সাল, ২০২১ সালের বিধানসভা ভোটেও হয়েছে। সবটাই করা হয়েছে বিজেপির কথায়।

এবারও উল্টোপাল্টা খবর দেওয়ার কারণ, যাতে আমাদের কর্মীদের মনোবল ভেঙে যায়। শেয়ার বাজারে ধস নামলে আসল সত্যিটা বেরিয়ে পড়ত। এটা পুরোটাই বিজেপির চক্রান্ত।”

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें