মা হলেও আর ২২ গজ ছাড়তে হবে না, মহিলা ক্রিকেটারদের জন্য ভাবনা জয়ের আইসিসির, ১৬ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৩শে জুন, ২০২৬ ; মা হলেও আর ২২ গজ ছাড়তে হবে না, মহিলা ক্রিকেটারদের জন্য ভাবনা জয়ের আইসিসির, ১৬ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা।

গর্ভাবস্থার সময় থেকে মহিলাদের শরীরে নানা পরিবর্তন আসে। সন্তান জন্মের পর আরও পরিবর্তন হয়। অনেককে ক্রিকেট ছেড়ে দিতে হয়।

এমন যাতে আর না হয়, তার জন্য তৈরি করা হয়েছে গাইড লাইন।মহিলা ক্রিকেটারদের পাশে জয় শাহের আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

মা হওয়ার পর যাতে ক্রিকেটজীবন শেষ না হয়ে যায়, তা নিশ্চিত করতে নতুন ভাবনা আইসিসির। মহিলা ক্রিকেটারদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ গাইড লাইন।

গর্ভাবস্থার সময় থেকে মহিলাদের শরীরে নানা পরিবর্তন আসে। সন্তান জন্মের পর আরও কিছু পরিবর্তন হয়।

অনেককে ক্রিকেট ছেড়ে দিতে হয়। এমন যাতে আর না হয়, তার জন্যই তৈরি করা হয়েছে গাইড লাইন। ১৬ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে মহিলা ক্রিকেটারেরা মা হওয়ার পরও ২২ গজে ফিরে আসতে পারবেন।

আইসিসি জানিয়েছে, বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে মা হওয়ার পর ক্রিকেটারদের সুস্থতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা, নতুন করে অনুশীলন শুরু, প্রতিযোগিতামূলক ক্রিকেটের প্রস্তুতি এবং ম্যাচ খেলার জায়গায় পৌঁছোনো সহজ হবে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें