২৪ ঘন্টা লাইভ সংবাদাতা / হালিশহর ৩০ জুন ২০২৫: লাগাতার গেরুয়া শিবিরে ভাঙ্গন ধরিয়ে চলেছে বাংলার শাসক দল।

গতকাল রবিবার মঙ্গলদীপ ভবনে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠনে যোগদান করলেন ১৮৬ জন BMS এর সদস্যরা।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন INTTUC জেলা সভাপতি সোমনাথ শ্যাম, বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী, বারাকপুর এর বিধায়ক রাজ চক্রবর্তী, হালিশহর টাউন তৃণমূল সভাপতি প্রবীর সরকার, হালিশহর এর পৌর প্রধান শুভঙ্কর ঘোষ, যুব নেতা বিট্টু জয়সওয়াল এবং অন্যান্য তৃণমূল নেতা ও কর্মীবৃন্দ।










