চোরের একটি গ্যাং কে ধরে চুরির জিনিস উদ্ধার করল হালিসহর থানা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘণ্টা লাইভ সংবাদদাতা/ রাজীব গুপ্তা / হালিশহর/ ১ জুলাই ২০২৫: দুষ্কৃতি দমনে সাফল্য পেল হালিশহর থানা।

সম্প্রতি হালিশহরের বিভিন্ন এলাকা থেকে পিতলের তৈরি ট্যাপকলগুলি চুরি হয়ে যাচ্ছিল বলে আসতে থাকে একাধিক অভিযোগ ।


তারই ভিত্তিতে তৎপরতার সঙ্গে তদন্ত করে ৭ জনকে গ্রেফতার করেছে প্রশংসার পাত্র হয় উঠেছে হালিশহর থানা । কারণ এই ছোট খাটো জিনিস চুরি করে অতি নিম্ন স্তরের মানুষেরা ।

কিন্তু এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছেন থানা প্রধান রাজু মুখার্জী । কারণ সহনাগরিকদের সমস্যা কে প্রায়রিটি দিয়ে থাকেন রাজু বাবু ।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়ছে বেশ কিছু কল ও অন্যান্য সামগ্রী এবং আরো কিছু কল বা অন্যান্য জিনিস পত্র উদ্ধার করা যেতে পারে বলে আশাবাদী পুলিশ ।

ধৃতদের ইতিমধ্যেই রিমান্ডে নেওয়া হয়েছে। দেখার বিষয় যে এই মামলায় আরও কি নতুন তথ্য পাওয়া যায় তবে এলাকায় পানীয় জলের কল গুলি সুরক্ষিত থাকুক এটাই চায় সাধারণ মানুষ ।

Rajiv Gupta
Author: Rajiv Gupta

Leave a Comment

और पढ़ें