২৪ ঘণ্টা লাইভ সংবাদদাতা/ রাজীব গুপ্তা/ ভাটপাড়া/ ১০ জুলাই ২০২৫: মঙ্গলবার রাত প্রায় ৯:৩০ নাগাদ পানপুর কেউটিয়া পঞ্চায়েতের (বুথ ৩৫) বিজেপি কর্মী তথা গত লোকসভা নির্বাচনে দলের পোলিং এজেন্ট হিসেবেও নিযুক্ত মানিক মণ্ডল কে নিগ্রহ করার ঘটনা ঘটেছে I

কেউটিয়া ভিলেজ ওয়েলফেয়ার সংঘ ক্লাবে ডেকে নিয়ে গিয়ে লোহার রড, উইকেট, লাঠি ও বাঁশ দিয়ে নৃশংসভাবে আঘাত করার অভিযোগ উঠেছে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী জয়দেব বিশ্বাসের বিরুদ্ধে ।

এই ঘটনায় স্বপন বিশ্বাস, মিন্টু পোদ্দার এবং প্রবীর বিশ্বাসও জড়িত ছিল বলে জানিয়েছেন তিনি । গোটা ক্লাব না কি ভেসে উঠেছিল রক্তে।

আক্রান্ত মানিক মণ্ডল কে দেখতে গতকাল বুধবার রাতে
আমি নিজে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে ।

তার ক্ষত, শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন এবং চোখে স্পষ্ট যন্ত্রণা ও আতঙ্ক রয়েছে বলে জানালেন পাণ্ডে বাবু ।
এই ঘটনার নিন্দা করে এটি কাপুরুষোচিত আক্রমণ বলে তৃণমূল কে আক্রমণ করলেন তিনি । এই আঘাত কে গণতন্ত্র, মতাদর্শ এবং বিজেপির প্রতিটি নিবেদিত কর্মীর উপর একটি সোজাসুজি আঘাত বলে মন্তব্য করেন ।

বিরোধীদের দমন করার লক্ষ্যে এই বর্বরতা দেখাচ্ছে শাসক দল কিন্তু প্রকৃত বিজেপি কর্মীরা এসব থেকে ভয় পায়না বলেও মন্তব্য করলেন । মানিক বাবুর পাশে সাংগঠনিক ভাবে পাশে থাকছে দল ।

সম্প্রতি জগদ্দলে প্রাণঘাতী হামলার শিকার হয়েছিলেন এই বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে । তার গাড়ীকে লক্ষ্য করে একের পর এক গুলি ছোড়া হয়, সেই ঘটনায় প্রাণে বাঁচেন তিনি । আটক হয়ছে তার হামলাকারী দুষ্কৃতীরা ।










