২৪ ঘণ্টা লাইভ সংবাদদাতা/ ওয়াসিম খান/ কুলটি/ ১২ জুলাই ২০২৫: চিনাকুড়ি থেকে গ্রেপ্তার শ্রমিক সংগঠনের নেত্রী সুদীপ্তা পাল কে । ঘটনার সম্পর্কে জানা গেছে যে বৃহস্পতিবার কয়লা উত্তোলন বেসরকারি সংস্থায় চিনাকুড়ি কয়লাখনিতে স্থানীয়দের চাকরির দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেয় সমস্ত গ্রাম কমিটি নামক সংগঠন।

সেখানে কুলটি থানা পুলিশের সঙ্গে বচসা বাঁধে গ্রাম কমিটির সদস্যদের । তার পর লাঠি চার্জ করে এবং শ্রমিক সংগঠনের নেত্রী সুদীপ্তা পাল সহ ৫ জনকে আটক করে নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে যায় কুলটি থানা পুলিশ।

পুলিশের এই পদক্ষেপ গতকাল বিকালে নিয়ামতপুর ফাঁড়িতে বিক্ষোভ দেখায় গ্রাম কমিটির সদস্যরা। ইতি মধ্যে সেদিন রাতেই ৪জনকে ছেঁড়ে দিলেও নেত্রী কে আটক করে রাখে পুলিশ।

সূত্রের খবর অনুয়াই চিনাকুড়ি আর লিয়ারি কর্তৃপক্ষের তরফে এক অভিযোগ করা হয় চলতি মাসের ৮ তারিখে। তার উপর অভিযোগ ছিল সরকারি কাজে বাধা দেওয়ার এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুর ১টায় তাকে আসানসোল জেলা আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে সুদীপ্তা পাল হচ্ছেন Ecl এর ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়ন নেত্রী । রাজ্যের বিভিন্ন জেলায় তার সংগঠন ঠিকা শ্রমিকদের নিয়ে আন্দোলন করে এবং সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে প্রায় এক বছর আগে সুদীপ্তা পালের বাড়ি রেড করে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা NIA










