২৪ ঘন্টা লাইভ সংবাদাতা / ওয়াসিম খান / আসানসোল / ২৪ জুলাই ২০২৫ : সম্প্রতি কলকাতা পোস্তা থানা এলাকা থেকে স্বর্ণভূষণ চুরি হওয়া মামলায় তদন্তে নেমে আখতার আলম নামক মধ্যপ্রদেশের এক ব্যক্তি কে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়।

আখতার থেকে জানা যায় যে চুরি করা স্বর্ণালংকারগুলি বরাকরের স্বর্ণ ব্যবসায়ী গিন্নী জুয়েলার্সে বিক্রি করা হয়েছে। সেই বয়ানের ভিত্তিতে গিন্নি জুয়েলার্সের মালিক এবং কুল্টি BNR বাসিন্দা কৃষ্ণা বর্মন কে গ্রেফতার করলো কলকাতা পুলিশ।

স্থানীয় কুল্টি থানায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে কলকাতা নিয়ে এসেছে লালবাজার পুলিশ। এই ঘটনার পর ভীষণ চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে কুল্টি এলাকায়।

Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










