২৪ ঘণ্টা লাইভ/ আসানসোল / ওয়াসিম খান/ ২৫ জুলাই, ২০২৫ ; আসানসোলের জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের।

আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কালী পাহাড়ির কাছে জাতীয় সড়কের সেতুর উপরে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। বাইকে করে যাওয়ার সময় আচমকা দুর্ঘটনার কবলে পড়ে দুই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দেহ দুটি উদ্ধার করে পাঠায় আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর প্রশ্ন উঠছে জাতীয় সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েই। এত গুরুত্বপূর্ণ ব্রিজে কড়া নজরদারির অভাব কেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন এলাকাবাসীরা।










