ফের দুষ্কৃতীদের নিশানায় ব্যারাকপুরের ডি বাপি বিরিয়ানির কর্ণধার

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘণ্টা লাইভ/ নিজস্ব প্রতিনিধি/ ব্যারাকপুর / ২৭ জুলাই, ২০২৫ ; ব্যারাকপুরে প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসকে ফের হুমকি ফোন, কেস না তুলে নিলে গুলি করা হবে বলে মেসেজে জানিয়েছে জনৈক অনিশ ঝা, এমনটাই অভিযোগ।

জানা যায়, ২০২২ সালে মোহনপুরে অবস্থিত ডি বাপি বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় যারা গ্রেফতার হয়েছিল তাদের মধ্যে এই অনীশ ঝা ছিল।

কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পায় অনীশ।

বাইরে বেরিয়েই কেস তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে ফের তাকে ফোন করে বলে অভিযোগ করেন অনির্বাণ দাস।

মোহনপুর থানার পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে অনীশ ঝা নামে ওই যুবককে পুনরায় গ্রেফতার করে।

কেন বারবার এই হুমকি দেওয়া হচ্ছে, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে মোহনপুর থানার পুলিশ।

এই গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন প্রসিদ্ধ বিরিয়ানির দোকানের কর্ণধার অনির্বাণ দাস।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें