Senior Citizen Concession ফিরে আসছে? Indian Railways নিয়ে বড় ঘোষণা রেলমন্ত্রীর!

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

প্রকাশ: ২ আগস্ট ২০২৫ | ডেস্ক: 24GhontaLive: বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ফিরতে চলেছে রেলে ছাড়ের সুবিধা। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে জানিয়েছেন, ভারতীয় রেল আবারও সিনিয়র সিটিজেনদের জন্য কনসেশন স্কিম চালু করার পরিকল্পনা করছে।

২০২০ সালের পর থেকে কোভিডের কারণে বন্ধ থাকা এই সুবিধা নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছিল। এবার সেই দাবির জোরালো সাড়া মিলল সরকারের তরফে। রেলমন্ত্রী জানান, সিনিয়র সিটিজেনদের জন্য ছাড় ফিরিয়ে আনার কাজ চলছে এবং শীঘ্রই তা বাস্তবায়িত হবে।

তবে কবে থেকে ছাড় কার্যকর হবে, কিংবা ঠিক কোন কোন ট্রেনে বা শ্রেণিতে এই ছাড় মিলবে, তা এখনও বিস্তারিত জানানো হয়নি। তবে রেলমন্ত্রীর এই ঘোষণা সাধারণ মানুষের মনে নতুন করে আশার আলো জাগিয়েছে।

Pralay Banerjee
Author: Pralay Banerjee

Leave a Comment

और पढ़ें