Tamluk Case Update: ধর্ষণ-খুনের অভিযুক্ত খালাস, আইনি লড়াই চলবে High Court-এ

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা / তমলুক / ২ আগস্ট ২০২৫; প্রমাণের অভাবে নবম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের মামলায় বেকসুর খালাস অভিযুক্ত, পুলিশের চরম গাফিলতির অভিযোগে সরব হয়ে মৃত ছাত্রীর বাড়িতে গেলেন আইনজীবীদের একটি বিশেষ প্রতিনিধি দল।

এরপরেই, প্রশাসনিক ব্যর্থতার দাবি তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানালেন আইনজীবীরা। ২০১৮ সালে নবম শ্রেণীর এক ছাত্রীর ধর্ষন করে খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত সেখ হামিদুলকে কয়েকদিন আগে বেকসুর খালাসের নির্দেশ দেয় পূর্ব মেদিনীপুর জেলা বিশেষ পক্সো আদালত।

ইতিমধ্যেই পুলিশের চরম গাফিলতির অভিযোগে সরব হয়েছেন মৃতার পরিবার থেকে সরকারি আইনজীবী। আজ শনিবার তমলুক এলাকায় মৃত ছাত্রীর বাড়িতে এলেন আইনজীবিদের একটি প্রতিনিধি দল।

এদিন মৃতার বাবা মায়ের সাথে কথা বলেন তারা। পাশাপাশি, আগামীদিন পাশে থাকার আশ্বাস দেন তারা। তবে, মৃতার পরিবার মেয়ের বিচারের আশায় দোষীর কঠোর শাস্তির উচ্চ আদালতের দ্বারস্ত হবেন বলে জানান।

Pralay Banerjee
Author: Pralay Banerjee

Leave a Comment

और पढ़ें