২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা / মুর্শিদাবাদ / ৭ই আগস্ট, ২০২৫ ; সম্প্রতি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-২ ব্লকের ষষ্ঠীতলা এলাকায় গ্রামবাসীদের ওপর বিএসএফ জওয়ানদের মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ সামনে আসতেই ঘটনার নিন্দা জানিয়ে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান।

তিনি লোকসভার অধ্যক্ষকে একটি চিঠি পাঠিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানান।

পাশাপাশি তিনি কেন্দ্রের কাছে এধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে কড়া নজরদারিরও অনুরোধ করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তদন্তের দাবি জানিয়ে সরব এলাকাবাসীও।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










