২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৭ই আগস্ট, ২০২৫; প্রায় ১০ বছর! স্মরণীয় কিন্তু এই ১০ বছর। কারণ মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু এবং সেই ছবিতেই শেষবারের জন্য জুটি বাঁধেন দেব – শুভশ্রী।

তারপর তাদের ব্রেকআপের পর এক মঞ্চে কখনই দেখা যায়নি তাদের। কিন্তু ধুমকেতুর ট্রেলার লঞ্চের মঞ্চে একসঙ্গে, দীর্ঘ ১২ বছর পর আবারো দেখা মেলে এই জুটির।

শুধু তাই নয়, শুভশ্রী বাড়িয়ে দেন দেবের উদ্দেশ্যে বন্ধুত্বের হাত। এমনকি, ইন্সটাগ্রামে একে অপরকে করেন ফলো।

সেই নিয়েই যখন আলোচনার ঝড়, এই আবহেই এবার SVF সংস্থার প্রযোজক মহেন্দ্র সোনি চিঠি-ফুল পাঠিয়ে দেব-শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।

আর যা নিয়েই চলছে জোর চর্চা। তাহলে কি ফের দর্শকদের এই প্রিয় জুটিকে দেখা যাবে পর্দায়? উত্তর দেবে সময়।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










