২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৯ই আগস্ট ২০২৫; ভারত অধিনায়ক হিসাবে প্রথম পরীক্ষাতেই ফুল মার্কস পেয়েছেন শুভমন গিল। ইংল্যান্ডের ঘরের মাঠে টেস্ট সিরিজ ড্র করে ফিরেছে টিম ইন্ডিয়া।

সেখানে অধিনায়ক হিসাবে যেমন যোগ্য নেতৃত্ব দিয়েছেন, তেমনই ব্যাটার হিসাবেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ অধিনায়ক।

দেশে ফিরেই এবার গিলের কাঁধে নতুন দায়িত্ব। দলীপ ট্রফিতে নর্থ জোনের অধিনায়কের দায়িত্ব পেলেন শুভমন গিল।

নর্থ জোনে শুধু তিনিই নন আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে সুযোগ পেয়েছেন রোহিত অর্শদীপ সিং হর্ষিত রানা।

ঘরোয়া ক্রিকেটে এবার অধিনায়ক গিলের সাফল্যের দৌঁড় দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার দুরন্ত ফর্মে ছিলেন শুভমন গিল।

অধিনায়ক হিসাবে যেমন গড়েছেন একাধিক রেকর্ড। তেমনই ব্যাটার হিসাবেও বহু রেকর্ড গড়েছেন এই তারকা ক্রিকেটার।

উত্তরাঞ্চলের দায়িত্বই এবার তাঁর কাঁধে দেওয়া হয়েছে। যদিও গিল, অর্শদীপ এবং হর্ষিতের বিকল্প ক্রিকেটারও রিজার্ভ তালিকায় রাখা হয়েছে। কারণ সামনেই রয়েছে এশিয়া কাপ।

Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










