২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৯ আগস্ট, ২০২৫ ; মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণের এবার পালটা দিল ভারত। আমেরিকা থেকে অস্ত্র এবং বিমান কেনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

রয়টার্সের দাবি, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটন সফরে যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং -এর।

সেই সময় ভারত আমেরিকার থেকে বেশ কিছু অস্ত্র এবং বিমান কেনার পরিকল্পনা করেছিল। কিন্তু ট্রাম্পের শুল্কবাণের জেরে সেই পরিকল্পনা আপাতত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

জানা যাচ্ছে, ভারত তার অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করতে আমেরিকা থেকে স্ট্রাইকার যুদ্ধযান, জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং ছ’টি বোয়িং পি৮আই নজরদারি বিমান কেনার পরিকল্পনা করেছিল।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










