বোলপুরে মন্দিরে ঘটে গেল দুঃসাহসিক চুরির কান্ড

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ বীরভূম/ নিজস্ব সংবাদদাতা/১৮ই আগস্ট, ২০২৫ ; আবারও ফের বোলপুর এলাকায় মন্দিরে চুরি। বোলপুর সন্নিকট কালিকাপুর কলোনিতে বাবা লোকনাথ মন্দিরে গতকাল রাতে দুঃসাহসিক চুরি।

স্থানীয় বাসিন্দার কাছ থেকে জানতে পারা যায় তিনবার এই মন্দিরে চোর চুরি করে নিয়ে পালিয়ে গেছে।

এরপর ফের গতরাতে চুরির ঘটনা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ । বোলপুর থানার পুলিশ তদন্ত করে দেখছে।

স্থানীয় মানুষেরা জানান, প্রণামী বাক্স তুলে নিয়ে গিয়ে মাঠে ভেঙ্গে টাকা পয়সা নিয়ে চম্পট এবং বাক্সটিকে ফেলে রেখে চলে যায়।

এছাড়া পুজো করার জন্য যে আসবাবপত্র থাকে সেগুলো কেউ নিয়ে চলে গেছে চোর চুরি করে। বারবার বোলপুর এলাকায় মন্দিরের চুরি ঘটনায় এলাকার মানুষের ঘুম কেড়ে নিয়েছে।

পাড়াতে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও চোর সেই ক্যামেরা উল্টোদিকে করে রেখে দিয়েছে যাতে কেউ শনাক্ত না করতে পারে।

চুরির ঘটনায় বোলপুর থানার পুলিশ পুণ্য তদন্ত করে দেখছে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें