২৪ ঘণ্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৮ই আগস্ট; তিনদিনেই ৭ কোটি পার ‘ধূমকেতু’র। ‘ধূমকেতু’ জ্বরে কাবু একটা গোটা প্রজন্ম।

শুধু কি তাই? এই জ্বরে কাবু বাংলা ছবির দর্শকও। এ কথা অস্বীকার করার কোনও উপায় নেই।

রবিবার সারা শহর জুড়ে বিভিন্ন সিনেমাহলে ঝোড়ো ব্যাটিং করল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’।

এই দিনটিকে উৎসবের দিনের সঙ্গে তুলনা করলেন সুপারস্টার দেব ও পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










