প্রকাশ: ২০/০৮/২০২৫ । ডেস্ক: ২৪ ঘন্টা লাইভ: দেশের ফাইন্যান্স দুনিয়ায় নতুন চমক নিয়ে হাজির হয়েছে জিও ফাইন্যান্স। এবার মাত্র ২৪ টাকায় আয়কর রিটার্ন ফাইল করার সুবিধা দিচ্ছে মুকেশ আম্বানির এই সংস্থা।

বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল ফাইন্যান্স সেক্টরে জিওর এই পদক্ষেপ সাধারণ মানুষের জন্য গেমচেঞ্জার হতে পারে। কম খরচে ট্যাক্স রিটার্ন ফাইল করার সুবিধা যেমন বাড়বে, তেমনই নতুন প্রজন্মকে ফাইন্যান্সিয়াল সিস্টেমে আরও বেশি করে যুক্ত করবে।

শুধু তাই নয়, সংস্থার তরফে জানানো হয়েছে ভবিষ্যতে আরও সহজ আর প্রযুক্তিনির্ভর ফাইন্যান্সিয়াল সার্ভিস আনতে চলেছে জিও ফাইন্যান্স। এর ফলে ডিজিটাল ইন্ডিয়া মিশন আরও গতিশীল হবে বলে মনে করা হচ্ছে।










